
নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী সজিবকে আজ দুপুরে আদালতে হাজির করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় আবারও তাদের ৩ দিনের রিমান্ডের আবেদন করবে তদন্ত কর্মকর্তা।
আরটিভি নিউজকে এ তথ্য জানিয়েছেন ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। আরো কিছু তথ্য উদঘাটনের জন্য তাদের আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই আদালতের কাছে আবারও তাদের রিমান্ডের জন্য আবেদন জানাবো।
আরও পড়ুন:
স্কুলের জন্য রাষ্ট্রপতির দেয়া জায়গাটিও রক্ষা পায়নি হাজী সেলিমের হাত থেকে (ভিডিও)
কেএফ/এম




