
সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ হোসাইন শিবলু (৩৮)।
ডিএমপি অফিসিয়াল নিউজ পোর্টালে জানানো হয়, রমনা থানায় দায়েরকৃত মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিএমপির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সূত্র জানায়, ১৬ আগস্ট কুমিল্লা জেলার আদর্শ সদর থানা এলাকা থেকে শিবলুকে গ্রেপ্তার করে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল, ১টি মেমোরি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃত শিবলুর সঙ্গে ২০১৬ সালে ভিকটিমের ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। শিবলু নিজেকে অবিবাহিত বলে দাবি করে ভিক্টিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও বিভিন্ন জায়গায় কয়েকবার সাক্ষাৎ করেন। পরবর্তীতে ভিক্টিম জানতে পারে সে বিবাহিত এবং তার সন্তান আছে। এতে ভিক্টিম সম্পর্ক ছিন্ন করে এবং আর যোগাযোগ না করার জন্য বলে। কিন্তু গ্রেপ্তারকৃত ভিক্টিমের ফেইসবুক, মেসেঞ্জার ও হোয়াটসএ্যাপে বিভিন্ন হুমকি প্রদান করে এবং ভিক্টিমের ব্যক্তিগত ছবি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়।
উল্লেখিত অভিযোগে ভিক্টিম গত ১৫ আগস্ট, ২০২০ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
আরও পড়ুন: লাইসেন্স ছাড়া পানি বিক্রি করায় জরিমানা
এম




