
কুলদীপ যাদবের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসেও কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে ক্যারিবীয়রা ২৭২ রান ও ইনিংস ব্যবধানে হারলো। আর তার সঙ্গে তিনদিনে শেষ হয়ে গেল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
রাজকোটে প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংস শেষ হলো ১৯৬ রানে। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান করেন কাইরান পাওয়েল৷
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৪ উইকেট পাবার পর এই ইনিংসে ২ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট তুলে নেন।
এর আগে স্বাগতিক বোলারদের দাপটে ১৮১ রানে অলআউট হয়ে যায় ক্রেগ ব্রেথওয়েটের দল। ৬ উইকেটে ৯৪ রানের পর তৃতীয় দিন শুরু করে ১৮১ পর্যন্ত পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
অভিষেকে ১৫৪ বলে ১৩৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত
৬৪৯/৯ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ
১৮১ ও ১৯৬
ফলাফল
ভারত ইনিংস ও ২৭২ রানে জয়ী
ওয়াই/পি




