
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাছাই পর্বে আরও পাঁচটি দলকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিয়েছিল হংকং। মালয়েশিয়ায় বাছাই পর্ব শেষ করে সংযুক্ত আরব আমিরাতে এসে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের দুই পরাশক্তির। পাকিস্তানের বিরুদ্ধে হারলেও ভারতকে ভয় পাইয়ে দিয়েছিল আইসিসির সহযোগী দেশটি। এই দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এবার ক্রিকেট থেকেই বিদায় নিচ্ছেন।
নাম ক্রিস্টোফার কার্টার। বয়স মাত্র ২১। এই বয়সে ক্রিকেটে অনেকের অভিষেক হলেও আর না খেলার সিদ্ধান্ত জানালেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।
এশিয়ার সেরার লড়াই শেষ হতে না হতেই অবসর কথা জানালেন নিলেন কার্টার। এর পেছনের কারণটি হচ্ছে। ২২ গজ বাদ দিয়ে এবার এবার আকাশে উড়তে চান তিনি। পাইলট হিসেবে নিজেকে তৈরি করার জন্যই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ।
২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিন বছর যেতে না যেতেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
হংকংয়ের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
হংকংয়ে ক্রিকেটারদের ভবিষ্যৎ তেমন উজ্জ্বল নয় উল্লেখ করে কার্টার জানিয়েছেন, ক্রিকেট খেলে সেদেশে টাকাও উপার্জন করা সম্ভব না। তাই এবার ক্যারিয়ার গড়ার জন্য বিমান চালাতে চান তিনি।
তিনি বলেন, পাইলট হবার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল আর তাই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ক্রিকেটকে ‘বাই বাই’ জানালেন।
আরও পড়ুন :
ওয়াই




