
ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার ফোরের ম্যাচের বল গড়ানোর আগে ভারত এখন পর্যন্ত অপরাজিতই রয়েছে। অপরদিকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে পাকিস্তানও। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠে ফের আত্মবিশ্বাসী সরফরাজ আহমেদের দল।
আজ রোববারের ম্যাচ যারাই জিতবে এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে ওঠা তাদের একপ্রকার নিশ্চিত। কাজেই গত বুধবারের মতো একপেশে নয়, চিরকাল ভারত-পাকিস্তান ম্যাচ বলতেই যে হৃদস্পন্দন বাড়ানো, উত্তেজনায় ছটফট করা ম্যাচ দেখতে অভ্যস্ত ক্রিকেট দুনিয়া, সেরকমই একটি ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আজ টস জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে হচ্ছে খেলা। এখনও পর্যন্ত কিন্তু টুর্নামেন্টের কোনও ম্যাচেই ৩০০ রানের গণ্ডি পার করেনি দলগুলো। ২৫০ থেকে ২৮০ রানই জেতার জন্য যথেষ্ট হচ্ছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
-------------------------------------------------------
গত শুক্রবারের বাংলাদেশ ম্যাচের ভারতীয় প্রথম এগারো এই ম্যাচে সম্ভবত অপরিবর্তিতই থাকবে। হার্দিক চোট পাওয়ায় দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু তার জায়গায় রবীন্দ্র জাদেজা এমন খাপে খাপে এটে গিয়েছেন, যে সেই চিন্তাও দূর হয়েছে।
পাকিস্তান দলে দল দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। হ্যারিস সোহেলে জায়গায় দলে ফিরেছেন শাদাব খান। উসমান খানের বদলে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আমির।
পাকিস্তান
ইমাম উল-হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলি ও শাহিন আফ্রিদি।
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।
আরও পড়ুন :
ওয়াই/পি




