
চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও জার্মানের বায়ার্ন মিউনিখ। এ দ্বৈরথে যারা জিতবে তারাই চলে যাবে স্বপ্নের ফাইনালে। যদিও প্রথম লেগে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে ২-১ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে গত দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অবশ্য রিয়ালের জয়ের পেছনে দারুন পারফরম্যান্সের পাশাপাশি দায়টা অনেকটা বায়ার্নের আক্রমণভাগেরও। যার কারণে ম্যাচ শেষে বায়ার্ন কোচ বলেই ফেললেন ম্যাচটা আমরা রিয়ালের হাতে তুলে দিয়েছি।
আজ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের প্রতিপক্ষ কেবল রিয়াল নয় বরং ইতিহাসও। ২০১২-১৩ মৌসুমের পর রিয়ালের বিপক্ষে টানা ৬ ম্যাচ হেরেছে বায়ার্ন। কিন্তু সেবারের সুখস্মৃতি নিয়েই আজ মাঠে নামবে বাভারিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতার পর পেনাল্টিতে রিয়ালকে হারিয়ে ফাইনালে গিয়েছিল বায়ার্ন, জিতেছিল ট্রেবল। সেবারও জার্মান চ্যাম্পিয়নদের হটসিটে ছিলেন হেইঙ্কেস। বায়ার্ন কি পারবে বছর পাঁচেক আগের সেই স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি বায়ার্নকে টপকে টানা তিনবারের মতো ফাইনাল নিশ্চিত করবে জিদানের দল?
তবে এর আগে ১৯৫৬ সাল থেকে ১৯৬০ সালের দিকে টানা পাঁচ বছর ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তখন টুর্নামেন্টটির নাম ছিল ইউরোপিয়ান কাপ। আর এখন চ্যাম্পিয়নস লিগ।
--------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তানের হোম ভেন্যু হচ্ছে বাংলাদেশ!
--------------------------------------------------------
এদিকে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দু'দলেই আছে ইনজুরির সমস্যা। রিয়ালের হয়ে ম্যাচটি মিস করবেন ইস্কো ও দানি কারভাহাল। তবে ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নাচো ফার্নান্দেজ। আর বায়ার্নের দলে রীতিমত ইনজুরির হিড়িকই পড়েছে। ম্যানুয়েল নয়্যার, আরিয়েন রবেন, জেরোম বোয়াটেং, কিংসলি কোম্যান, আর্তুরো ভিদাল অর্থাৎ সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগে দলের একাধিক মূল তারকাকে পাচ্ছেন না হেইঙ্কেস। খানিকটা সুসংবাদও আছে বাভারিয়ানদের জন্য পূর্ণ অনুশীলনে ফিরেছেন ডেভিড আলাবা এবং হাভি মার্টিনেজ।
সম্ভাব্য মূল একাদশ
রিয়াল মাদ্রিদ (৪-৪-২)
নাভাস, ভাজকেজ, ভারান, রামোস, মার্সেলো, ক্রুস, মদ্রিচ, কাসেমিরো, আসেন্সিও, রোনালদো, বেনজেমা
বায়ার্ন মিউনিখ (৪-২-৩-১)
উলরিখ, কিমিচ, হামেলস, মার্টিনেজ, আলাবা; থিয়াগো, তোলিসো, হামেস, মুলার, রিবেরি, লেভান্ডফস্কি
আরও পড়ুন :
এএ




