
স্কোর বোর্ডে ৩২ রান ও দশ উইকেট হাতে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে মাঠে উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের স্পিনার আব্দুর রাজ্জাকের দাপুটে বোলিংয়ে মাত্র ১১৫ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। এতে তৃতীয় দিনেই ইনিংস ও ৬৩ রানে জয় পেলো নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন দলটি। মোট ১১টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এই অভিজ্ঞ বোলার।
খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামের এই ম্যাচে ড্র করলেই এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারতো উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দলকে জিতিয়ে দেন রাজ্জাক।
বিসিএলে ষষ্ঠ রাউন্ডে ৬০ পয়েন্ট নিয়ে সবার থাকা উত্তরাঞ্চল মাঠে নামে। আর ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল দক্ষিণাঞ্চল।
ক্যারিয়ারে নবমবার এক ম্যাচে ১০ উইকেট নিয়ে তুলে নেন রাজ্জাক। এছাড়া ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন সাকলায়েন সজীব এবং ইমরুল কায়েস ২ ওভার হাত ঘুরিয়ে পান ১ উইকেট।
--------------------------------------------------------
আরও পড়ুন : দ্বাদশ আইপিএল আরব আমিরাতে!
--------------------------------------------------------
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় সোহানের দলের হয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। দুই ইনিংস মিলিয়ে মোট ১৬ ওভার বল করে একটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।
তৃতীয় দিন খেলতে নেমে দ্বিতীয় ওভারে জুনাইদ সিদ্দিকীকে আউট করেন রাজ্জাক। নিজের ২২তম ওভারের প্রথম বলে সোহরাওয়ার্দী শুভকে আউট করে এক ইনিংসে ৩৪তম বার পাঁচ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। পরের বলেই শফিউল ইসলামকে ফিরিয়ে উত্তরাঞ্চলকে গুটিয়ে দেন তিনি।

উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শুভ। বাম-হাতি এই ক্রিকেটার ছাড়া কেবল দুই অঙ্কের ঘরে রান করেন জহুরুল ইসলাম (১০), জুনাইদ (১৬) ও মিজানুর রহমান (২০)।
৬ ম্যাচে ৫ ড্র ও একমাত্র জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো দক্ষিণাঞ্চল। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে টানা দুইবার শিরোপার স্বাদ পায় দলটি।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




