
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। আজ রোববার টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এই দু'টি দলের একটিও এখন পর্যন্ত আইপিএলে নিজেদের দাপট দেখাতে পারেনি। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাইও এই চলতি মৌসুমে শুরু থেকেই ব্যাকফুটে। এখন পর্যন্ত চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বাই। যার মধ্যে প্রথম তিনটি ম্যাচেই হারতে হয়েছে বাণিজ্যক নগরীর এই দলকে। তবে সব শেষ ম্যাচে জিতেছে মুম্বাই। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে মাহেলা জয়বর্ধনের শিষ্যরা। অর্থাৎ দিল্লি ডেয়ারডেভিলসের ঠিক উপরে সপ্তম স্থানে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘মাশরাফি চাইলে তিন ফরম্যাটেই খেলতে পারে’
--------------------------------------------------------
অন্যদিকে চলতি আইপিএলে দু'টি ম্যাচ জিতলেও তিনটি ম্যাচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে হেরে এবং পুনের মাঠে সিএসকের বিরুদ্ধে হারতে হয় তাদের। পরপর দুম্যাচ হেরে আজ মুম্বাইয়ের বিরুদ্ধে নামছে রাজস্থান।
মুম্বাইয়ের ঠিক উপরেই অর্থাৎ লিগ তালিকায় ষষ্ঠ স্থানে আছে রাজস্থান রয়্যালস। এই পরিস্থিতিতে দু'টি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সে দলই এগিয়ে যাবে অনেকটা।
মুম্বাই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকলেনেঘান, ময়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান।
রাজস্থান রয়্যালস:
অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, হেনরিচ ক্লাসেন, জস বাটলার, জোফরা আর্চার, কে গৌতম, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি
আরও পড়ুন :
এমআর/ওয়াই




