
সব অপেক্ষার প্রহর শেষ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ৈ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকটে টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আজ। বলিউড তারকাদের নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-১ এবং চ্যানেল ৯ এ।
আসরের প্রথম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আর সবকিছু ঠিক থাকলে আজই মুম্বায়ের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ৩৮ বছরের রেকর্ডের সামনে বার্সেলোনা
--------------------------------------------------------
মোস্তাফিজ ছাড়াও আইপিএলের এবারের আসরে মাঠ মাতাবেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে সাকিব মাঠে নামবেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। সাকিবের সানরাইজার্স আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৯ এপ্রিল। ঘরের মাঠে ঐদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়বে হায়দ্রাবাদ।
ওয়াংখেড় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা ঋত্বিক রোশন, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তামান্না ভাটিয়া। অনুষ্ঠানের আয়োজনে গানে গলা মেলাবেন মিকা সিং৷ অনুষ্ঠানটি চলবে মোট ৯০ মিনিট ধরে। প্রথম ম্যাচ শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগে অনুষ্ঠানটি শেষ হবে।
টুর্নামেন্টে এবারের আসরে অংশ নিবে মোট আটটি দল। দলগুলো হলো মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়ল্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
মুস্তাফিজ নতুন দলের হয়ে খেলবে বলে আজকের ম্যাচকে ঘিরে বাংলাদেশি সমার্থকদের রয়েছে বাড়তি উত্তেজনা। গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সাথে আজ খানিকটা বিপাকেই থাকবে দুই বছর পর আইপিএলে ফেরা চেন্নাই সুপার কিংস। তাছাড়া আইপিএলের সবচেয়ে বেশি তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই। তবে সর্বোচ্চ ছয় বারের ফাইনালিস্ট এবং দুই বারের চ্যাম্পিয়নও চেন্নাই। তাই বলাই যায় আজকের ম্যাচটি এই আসরের বেশ জমজমাটই হতে যাচ্ছে।
আজকের ম্যাচে মুম্বাইয়ের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। আর চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন মহেন্দ্র সিং ধোনী।
এইদিকে, আইপিএলের এবারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা বিতর্ক চলছে। কারণ মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের পর একই দিনে প্রথম ম্যাচের আয়োজন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বলিউডের তারকারা ছাড়াও অনেক শিল্পী অংশ নিবেন। তাদের জুতা বা অন্যান্য সরঞ্জামের জন্য মাঠ বা পিচের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কায় আছে ক্রিকেট ভক্তরাও।
জানা যায়, ওয়াংখেড়ের পিচকে বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। কিন্তু তারপরেও আশঙ্কা মুক্ত হতে পারছেন না ক্রিকেট সমর্থকরা।
আরও পড়ুন :
এএ/জেএইচ




