
ভিসা জটিলতায় ভারতীয় ফুটবল লিগে খেলার স্বপ্ন শেষ হতে চলছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানীর।
দু’বার ভিসার আবেদন করেও ভিসা পাচ্ছিলেন না এই দুই ফুটবলার। ভিসা পাবার কথা ছিল ১৪ মার্চ। প্রথম ম্যাচ খেলার কথা ২৫ মার্চ।
কিন্তু সেটি আর হলো কই। দ্বিতীয়বারের মতো ভিসা না পেয়ে হতাশ দুই ফুটবলার আবারও আবেদন করেন ভিসার। এরপর ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে দেখা করেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী। তারপর মেলে সেই কাঙ্ক্ষিত ভিসা।
--------------------------------------------------------
আরও পড়ুন: জার্মানির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় ব্রাজিল
--------------------------------------------------------
এজন্যে এই দুই ফুটবলার কৃতজ্ঞতা জানান ভারতের হাইকমিশনারকে।
তারা ভিসা পাওয়ার পর ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আমি আশাবাদী এই দুই ফুটবলার তাদের ফর্ম ধরে রাখবে সেখানেও। তাদের জন্য শুভ কামনা রইলো।
আরও পড়ুন:
পি




