
চলতি মাসের ১৫ তারিখ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার দুপুরের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও লিটন দাস। এতে জায়গা করে নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সানজামুল ইসলাম এবং আবুল হাসান রাজু।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আর প্রথম খেলা ১৭ জানুয়ারি, তাই শ্রীলঙ্কা আসবে ১৩ তারিখ।
১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।
দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুবার করে। আর ফাইনাল হবে ২৭ জানুয়ারি।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও সানজামুল ইসলাম।
এসএস/ওয়াই
ত্রিদেশীয় সিরিজে ফিরছেন এনামুল?




