
কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি আয়োজন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
১ রমজান শুক্রবার অর্থাৎ ১৮ মে এ ইফতার পার্টি অনষ্ঠিত হবে।
এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত থাকবেন।
ওই পার্টিতে জাতীয় পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন :
এসজে




