
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ঢাকা ছাড়লেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তিন দিনের সফরে ভারত গেছে দলটি।
রোববার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
--------------------------------------------------------
আরও পড়ুন : কাদেরের নেতৃত্বে আজ ভারত যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল
--------------------------------------------------------
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
এ দিন রাতেই দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নৈশভোজে অংশ নেবেন তারা। পর দিন ২৩ এপ্রিল সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট ভবন পরিদর্শন এবং লোকসভার অধিবেশন প্রত্যক্ষ করবে প্রতিনিধি দলটি। পরে বিজেপি নেতা এমজে আকবরের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের এ সদস্যরা। এ প্রতিনিধি দলটি মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।
তিন দিনের এ সফর শেষে ২৪ এপ্রিল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন :
এমসি




