
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা আড়াইটার দিকে শুরু হয় জনসভা। পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।
মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।
সমাবেশ শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মৎস ভবন, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন পথে জনস্রোত নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানমুখে।
প্রায় প্রতিটি নেতাকর্মীর হাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি ও স্লোগান সম্বলিত নানান রঙয়ের ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড।
এছাড়া বাস, ছোট পিকআপ, মোটরসাইকেল করে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। অনেককে পায়ে হেটেও জনসভায় যোগ দিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
এসজে




