
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবে তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।
সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্যই চিকিৎসক যাবেন।
গেলো ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হয়। বর্তমানে খালেদা জিয়া সেখানেই বন্দী আছেন।
আরও পড়ুন:
এসএস




