
অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে। এক্ষেত্রে ইমো, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে না। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইমো, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
তিনি বলেন, বন্ধ হতে হবে ইলিগ্যাল ভিওআইপি। এক্ষেত্রে সরকারের অবস্থান হলো জিরো টলারেন্স।
জেএইচ




