ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মাওয়া বুন্দিয়ার জাফরানি লাড্ডু

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০২ জুলাই ২০১৭, ১২:৪৭ পিএম

লাড্ডু নাম শুনলেই জিভে আসে জল। এবার মিষ্টান্নে আনুন একটু ভিন্ন স্বাদ। ঘরেই তৈরি করে ফেলুন মাওয়া বুন্দিয়ার জাফরানি লাড্ডু।

ভাবছেন এটা কীভাবে সম্ভব? কোনো চিন্তা করবেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি এর রেসিপি।

যা জেনে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন মজাদার এ খাবার।

উপকরণ : বুন্দিয়া ২ কাপ, ছানা ১-৪ কাপ, গুড়া দুধ ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মাওয়া ২ টেবিল চামচ, ক্রিম ফ্লেভার ১-৪ চা চামচ। সিরার জন্য-চিনি ৩ কাপ, পানি ১কাপ মতো, জাফরান কিছুটা।

বুন্দিয়া’র জন্য : বেসন ১ কাপ, পানি ১-২ কাপ , বেকিং পাউডার ১-৪ চা চামচ, তেল ভাজার জন্য।

প্রণালী : প্রথমে বুন্দিয়া বানাতে সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। এবার তেল গরম করে কড়া আঁচে এই মিশ্রণটি জ্বাল দিতে হবে।

হাল্কা ভাজা হয়ে এলে চিনির সিরায় ১০ মিনিট আবার জ্বাল দিতে হবে। এরপর কিছুটা জাফরান দিতে হবে।

এবার বুন্দিয়া আধা ভাঙ্গা করে ছানা ও চিনির সঙ্গে মিশিয়ে অল্প একটু সময় চুলায় রাখতে হবে।

ঠাণ্ডা হয়ে এলে গুড়া দুধ, মাওয়া ও ক্রিম ফ্লেভার মিশিয়ে গোল লাড্ডু বানিয়ে পরিবেশন করুন মজাদার মাওয়া বুন্দিয়ার জাফরানি লাড্ডু।

আরকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুস্বাদু শাহী কুলফি
ঠাণ্ডা হোক কিংবা গরম যেকোনো আবহাওয়ায় অনেকেরই পছন্দ আইসক্রিম। আর এই আইসক্রিম প্রেমীদের পছন্দের তালিকা খুব ছোট কিন্তু নয়। খাবারের পর আইসক্রিম যেন চাই। তার মধ্যে একটি শাহী কুলফি। কিন্তু বাইরে তৈরি করা কুলফি স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। কিনে খাওয়ার চেয়ে সবচেয়ে ভাল হয় যদি ঘরেই তৈরি করা যায়। তাই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু শাহী কুলফি। চলুন জেনে নিই- উপকরণ গুঁড়ো দুধ ২ কাপ, পানি ৩ কাপ, চিনি ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা-কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, ডিমের কুসুম ১টি, পেস্তা, কাঠবাদাম ও কাজুবাদাম স্বাদমতো এবং এলাচগুঁড়া সামান্য। প্রণালি প্রথমে দুধ, পানি, চিনি, কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার ও ডিমের কুসুম সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রণটি প্যানে ঢেলে জ্বাল দিন। দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে এলাচগুঁড়া মিশিয়ে নেড়ে নেড়ে ঠাণ্ডা করে নিন। তারপর বাদামকুচি দিয়ে নেড়ে মিলিয়ে নিন। ঠাণ্ডা মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ডিপে জমাতে হবে ৫ থেকে ৬ ঘণ্টা। খাবারের পর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। এন/পি
সুস্বাদু শাহী কুলফি
গরম গরম লুচি ও আলুর দম
সকাল কিংবা বিকেলের নাস্তায় ভিন্নতা আনার জন্য চাই নিত্যনতুন কিছু রেসিপির। প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে খেতে যারা বিরক্ত তারা বাসায় তৈরি করে নিতে পারেন লুচি ও আলুর দম। এই গরম গরম লুচি এবং আলুর দমের যেন কোনো তুলনা হয় না। চলুন জেনে নেই কীভাবে বানাবেন এটি — উপকরণ আলুর দমের জন্য: আলু ৬টি, মটরশুঁটি দানা ১ টেবিল চামচ, পেঁয়াজ ২টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, পানি ১ কাপ এবং লবণ স্বাদ অনুযায়ী।   লুচির জন্য: ময়দা ১ কাপ, পানি প্রয়োজন মতো, তেল ১ টেবিল চামচ, সুজি ১ চা চামচ এবং লবণ ১ চিমটি।  পদ্ধতি  •   আলুগুলো ছিলে টুকরো করে নিন। এবার ভালো করে সিদ্ধ করে ফেলুন। আলু সিদ্ধ হয়ে আসলে মটরশুঁটির দানা দিয়ে আর কিছুক্ষণ সিদ্ধ করুন। •   পেঁয়াজ ব্লেন্ড করে নিন। প্রণালি আলুর দম তৈরির জন্য: একটি গরম প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিন। কিছুক্ষণ নেড়ে তাতে লবণ, আলু এবং মটরশুঁটি ঢেলে দিন। অল্প আঁচে এগুলো ভাজতে থাকুন। এবার ১ কাপ পানি দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। পানি টেনে আসলে নামিয়ে ফেলুন।    লুচির জন্য: একটি পাত্রে ময়দা, তেল, লবণ, সুজি এবং পানি দিয়ে নরম খামির তৈরি করে নিন। এবার একটি সুতির কাপড় ভিজিয়ে খামিরটি ঢেকে দিন এবং ৩০ মিনিটের জন্য গরম স্থানে রাখুন। ৩০ মিনিট পর ছোট ছোট বল বানিয়ে পাতলা করে বেলে ফেলুন এবং ডুবো তেলে ভাজুন। লুচিগুলো হালকা বাদামি রঙের হয়ে এলে নামিয়ে ফেলুন এবং আলুর দমের সাথে গরম গরম পরিবেশন করুন। আপনি চাইলে স্বাদের জন্য আলুর দমের ওপর লেবুর রসও দিতে পারেন। এন/পি 
গরম গরম লুচি ও আলুর দম
সুজির লাড্ডু
দোকানের বেসন কিংবা মাওয়ার লাড্ডু অনেকের পছন্দ। কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে এমন একটি উপকরণ যা দিয়ে সহজেই লাড্ডু বানানো যাবে। সকালের নাস্তায় রুটি বা পরাটার সাথে সুজির হালুয়া আমরা অনেকেই খাই। কিন্তু নাস্তায় হোক কিংবা মেহমান আপ্যায়নে সুজির তৈরি লাড্ডু যেমন মজাদার ঠিক তেমনি লোভনীয়। তাই ঘরে বসেই সুজি দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু সুজির লাড্ডু। লাড্ডু বানানোর জন্য আপনার যা প্রয়োজন হবে,        উপকরণ : সুজি ১ কাপ, চিনি স্বাদ মতো, ঘি দুই টেবিল চামচ, এলাচি ও দারুচিনি গুঁড়া আধা চা চামচ, কাজু বাদাম ও কিশমিশ আধা কাপ এবং দুধ প্রয়োজন অনুযায়ী। পদ্ধতি : •      একটি ফ্রাইপ্যানে সামান্য ঘি দিয়ে সুজি ভেজে নিন। •      সুজি হালকা বাদামি হয়ে আসলে নামিয়ে ফেলুন এবং ঠাণ্ডা হলে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। •      চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিন।  প্রণালি : প্রথমে একটি গরম প্যানে ১ চা চামচ ঘি দিয়ে কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিন। নামিয়ে ফেলুন। একই প্যানে সুজি, চিনি গুঁড়া, এলাচি ও দারচিনি গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। এবার মিশ্রণটি চুলার থেকে নামিয়ে ১ চা চামচ ঘি দিয়ে মাখিয়ে নিন। গরম গরম থাকা অবস্থায় বাদাম ও কিশমিশ এবং সামান্য দুধ দিয়ে মণ্ড তৈরি করুন। এরপর গোল গোল করে লাড্ডু বানিয়ে ফেলুন। খুব সহজেই অল্প সময়ে তৈরি হয়ে গেলো ঘরের তৈরি মজাদার সুজির লাড্ডু। ঠাণ্ডা হলে পরিবেশন করুন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন।  এন/এমকে      এ বিষয়ে আরো জানতে পড়ুন: মাওয়া বুন্দিয়ার জাফরানি লাড্ডু 
সুজির লাড্ডু
স্বাদে অনন্য ভেজিটেবল স্যুপ
বাইরে ঠাণ্ডা বাতাস। আর এই ঠাণ্ডায় গরম গরম স্যুপের কোনো তুলনাই হয় না। বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা স্যুপ যেমন পুষ্টিতে ভরপুর, ঠিক তেমনই সুস্বাদু। শিশু, বয়স্ক কিংবা রোগী সবার স্বাস্থ্যের জন্য উপযোগী। সর্দি, কাশি কিংবা জ্বরের মুখে স্বাদ ফিরিয়ে আনবে এই স্যুপ। চলুন জেনে নেই তাহলে কীভাবে বানাবেন এই ভেজিটেবল স্যুপ- উপকরণ: পানি দেড় লিটার, ফুলকপি ১ কাপ, ব্রকলি ১ কাপ, গাজর আধা-কাপ, কাচা পেঁপে আধা-কাপ, আদাকুচি ১ চা চামচ, বেবি কর্ণ আধা-কাপ, পেঁয়াজেরকালি কুচি ১ আধা-কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া এবং চিনি সামান্য। পদ্ধতি:   •      সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। •      ফুলকপি ও ব্রকলি ছোট ছোট টুকরা করে নিন। •      গাজর ও কাঁচা পেঁপে কিউব করে কেটে ফেলুন। •      একটি বাটিতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিন। প্রণালি: একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে এলে একে একে সব সবজি, পেঁয়াজেরকালি, সয়া সস, ভিনেগার, লবণ, আদা এবং চিনি ভালোভাবে মিশিয়ে মৃদু আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে মৃদু আঁচে আরো কিছুক্ষণ রাখুন। স্যুপ ঘন হলে নামিয়ে ফেলুন এবং ওপরে হালকা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন। এরপর গরম গরম পরিবেশন করুন।  আপনি চাইলে স্যুপে চিংড়ি বা মুরগির মাংস ও মাশরুম ব্যবহার করতে পারেন।   এন/পি
স্বাদে অনন্য ভেজিটেবল স্যুপ
টক-মিষ্টি জলপাইয়ের আচার
বাজারে এখন পাওয়া যাচ্ছে জলপাই। বছরে শুধুমাত্র একবার পাওয়া যায় এই ফলটি। আর জলপাইয়ের টক মিষ্টি আচার পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। দোকানে বিভিন্ন ধরনের আচার পাওয়া গেলেও, ঘরের তৈরি আচার যেমন সুস্বাদু, ঠিক তেমনই স্বাস্থ্যকর। চলুন জেনে নেই কীভাবে বানানো যাবে এই মজাদার আচার-   উপকরণ: জলপাই ১ কেজি, সরিষার তেল দেড় কাপ, শুকনো মরিচ ৬-৭টি, লবণ প্রয়োজনমত, মরিচগুঁড়া ১ চা চামচ, হলুদ পরিমাণ মতো, চিনি স্বাদ অনুযায়ী, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, ভিনেগার আধা কাপ, তেজপাতা ২টি। পদ্ধতি: পাঁচফোড়ন মসলা চুলায় ভেজে গুঁড়া করে নিন। প্রণালী: প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিন। জলপাই নরম হয়ে এলে পানি ঝরিয়ে ফেলুন। এবার জলপাইগুলো আধাবাটা করে নিন এবং বিচিগুলো ফেলে দিন।  একটি গরম পাত্রে সরিষার তেল, তেজপাতা, আদা-রসুন বাটা হালকা নেড়ে জলপাই ঢেলে দিন। এবার এর মধ্যে শুকনো মরিচ, চিনি, লবণ, মরিচগুঁড়া, হলুদ ও ভিনেগার মিশিয়ে নাড়তে থাকুন যাতে পাত্রে লেগে না যায়। আচারের মধ্যে তেল ভেসে উঠলে চুলার থেকে নামিয়ে ফেলুন এবং পাঁচফোড়ন গুঁড়া মিশিয়ে ফেলুন। আপনি চাইলে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। আচার ঠাণ্ডা হলে কাঁচের বোতলে রাখুন এবং কিছুদিন পর পর রোদে শুকাতে দিন। এন/পি 
টক-মিষ্টি জলপাইয়ের আচার