
চলতি বছরের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে চীন হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ২৬ সেপ্টেম্বর বুধবার বিশ্বনেতাদের সামনে এই অভিযোগ করলেন তিনি। খবর বিবিসি।
ট্রাম্প বলেন, আমিই চীনের বাণিজ্যকে চ্যালেঞ্জ জানানো প্রথম মার্কিন প্রেসিডেন্ট। এ কারণেই বেইজিং চাইছে না আমার রিপাবলিকান পার্টি নির্বাচনে ভালো করুক।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নেতাদেরকে ট্রাম্প বলেন, চীন ২০১৮ সালের নভেম্বরের আসন্ন নির্বাচনে আমার প্রশাসনের বিরুদ্ধে নাক গলানোর চেষ্টা নিয়েছে। আমরা চাই না তারা এ নির্বাচনে হস্তক্ষেপ কিংবা বিঘ্ন সৃষ্টি করুক।
তবে ট্রাম্প তার অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেননি ।
উল্লেখ্য, এই প্রথম ট্রাম্প এই ধরনের বৈঠকে সভাপতিত্ব করলেন।
তবে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। এই ধরনের অন্যায্য দাবিও আমলে নিচ্ছি না।
আরও পড়ুন :
এপি/এসআর




