
চীনের হুনান প্রদেশে পাহাড়ের গায়ে একটি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা হয়েছে। ভূমি থেকে প্রায় ১৩০ মিটার উচ্চতায় অবস্থিত ওই দোকানটি গেলো বুধবার ব্যবসার জন্য খুলে দেয়া হয়েছে।
দোকানটি খোলা হয়েছে পিংজিয়াং কাউন্টির শিনিউঝহাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে। ওই পার্কের ভূমিরুম অনেকটা লালচে রঙের, আর সেখানে রয়েছে উঁচু খাড়া পাহাড়।
গেলো বছর পার্কের পাহাড়ের গায়ে ৮০০ মিটার দীর্ঘ ভিয়া ফেররাটা বা লোহার রাস্তা তৈরি করে কর্তৃপক্ষ।
দুঃসাহসী পর্বতারোহীদের জন্য ক্যাবল ও সাসপেনশন ব্রিজের সাহায্যে খাড়া পাহাড় বেয়ে ওঠার ব্যবস্থা করে পার্ক কর্তৃপক্ষ। আর পাহাড় বেয়ে চূড়ায় ওঠার পথের পাশেই বসানো হয়েছে ওই দোকান।
ওই দোকানে মূলত পানির বোতল ও স্ন্যাকস পাওয়া যায়। সেখানকার কর্মীরা জানিয়েছেন, তারা পর্বতারোহীদের সাহায্য করার জন্য এই দোকান খুলেছেন।
তবে পাহাড়ের গায়ে এ ধরনের দোকান নতুন নয়। এর আগে গেলো বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে কলোরাডো একটি ভূমি থেকে ৩০০ ফুট উঁচুতে একটি দোকান খোলা হয়। যদিও ওই দোকানটি একদিন পরই বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য, শিনিউঝহাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক বিশ্বের দীর্ঘতম গ্লাস সাসপেনশন ব্রিজের জন্যও বিখ্যাত। পাহাড়ের একটি চূড়া থেকে অন্য চূড়ায় যাওয়ার জন্য স্বচ্ছ এই ব্রিজটিকে ‘ব্রেভ ম্যান’স ব্রিজ’ও বলা হয়। ৩০০ মিটার দীর্ঘ ব্রিজটি ২০১৫ সালে ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেয়া হয়। তাই ভূমি থেকে ১৮০ মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় পর্যটকরা ভীতিকর এক অভিজ্ঞতা লাভ করতে পারেন।
এ/এসএস




