
বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের গীতিকার আবদুল গাফফার চৌধুরী।
‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’ শিরোনামের এই চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে শুক্রবার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ আরটিভি অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর।
এদিন বিকেল ৫ টায় শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে আবদুল গাফফার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’
পিআর/এম/জেবি




