
সাবলীল গায়কিতে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক বাংলা গানের নানা শাখায় রয়েছে তার বিচরণ।
বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শ্রোতাদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে আরটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’-তে গাইবেন এই শিল্পী।
অনুষ্ঠানে বিশ্বকবির কালজয়ী বিভিন্ন গান গেয়ে শোনাবেন তিনি। সেই সঙ্গে অনুষ্ঠানে দর্শকের পছন্দের গানে সুরের আবেশ ছড়াবেন।
অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও হতে আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে আগামী সোমবার, ৬ আগস্ট, রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আমীর খসরু।
আরও পড়ুন :
এম/এসআর




