
বক্স অফিসে সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ ছবিটি। ছেলের এই সাফল্যে বেশ আনন্দিত নায়কের বাবা ঋষি কাপুর। এবার তার বাবার চাওয়া রণবীর বিয়ে করুক।
এক সময়ের জনপ্রিয় নায়ক ঋষি কাপুর টুইটারে রণবীর ও তার ঘনিষ্ঠতম বন্ধু পরিচালক অয়ন মুখার্জির একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, দুই বন্ধুর বিয়ে করার এটাই সেরা সময়!
এই মুহূর্তে রণবীর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। অয়ন পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র সেটে দুজনের ঘনিষ্ঠতার সূচনা। এর আগে অয়ন ও রণবীর কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিদেশের মাটিতে পুরনো বন্ধুর সঙ্গে রচনা
--------------------------------------------------------
শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। ‘সঞ্জু’র ব্যবসার পরিমাণ ৩৪.৭৫ কোটি রুপি। যা রণবীরের প্রথম দিনের বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে দিয়েছে।
সঞ্জয় দত্তের এই বায়োপিক ‘সঞ্জু’ সাম্প্রতিক মুক্তি পাওয়া সালমানের ‘রেস থ্রি’কে টেক্কা দিয়েছে। সালমানের ছবিটির প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ২৯ কোটি রুপি। ‘সঞ্জু’ পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
আরও পড়ুন:
এম/পি




