
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘সাদাসিধে মানুষের কথা’।
নাসির আল মুনির ও মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ।
নাটকটি সম্পর্কে নির্মাতা হাসান মোরশেদ বলেন, ১৯৭১ সালে যখন চারদিকে যুদ্ধের ঘনঘটা তখন স্কুলশিক্ষক হিমাংশু তার অসুস্থ মা ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে পড়েন বিপাকে।
পরিবারের সবাই ভারতে চলে গেলেও সে যেতে পারে না। স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে তার বাড়িতে আশ্রয় নেয়। এক পর্যায়ে হিমাংশুর মায়ের মৃত্যু হয়। ঘটতে থাকে নানা ঘটনা।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বিজরী বরকতউল্লাহ, রুমি প্রমুখ। নাটকটি প্রচার শুরু হবে আজ সোমবার (২৬ মার্চ) রাত ৮টায়।

আরও পড়ুন:




