ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রাজপথে নেত্রী নাট্যমঞ্চে অভিনেত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

একাধারে রাজনীতি ও থিয়েটারের মঞ্চে সক্রিয় রয়েছেন চৈতালী হালদার চৈতি। দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর- এর বেশ কয়েকটি নাটকে নিয়মিত অভিনয় করেন। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে রাজপথেও সক্রিয় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী চৈতি। রাজনীতির মঞ্চের সঙ্গে পরিচয় কৈশোরে আর বিশ্ববিদ্যালয় জীবনে এসে জড়িয়েছেন নাট্যমঞ্চে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর-এর আলোচিত নাটক ‘শেষের কবিতা।’ নাটকটিতে অভিনয় করবেন চৈতি। থিয়েটারে অভিনয় ও রাজনীতির নানা বিষয় নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছেন চৈতি। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।

শেষের কবিতা নাটকে অভিনয় প্রসঙ্গে জানতে চাই?

রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৭ বছর বয়সে লেখা অসাধারণ উপন্যাস ‘শেষের কবিতা।’ এই উপন্যাসটিকে মঞ্চনাটক হিসেবে নিয়মিত প্রদর্শনী করছে প্রাঙ্গণেমোর। আমি নাটকটিতে একাধিক চরিত্রে অভিনয় করি। যারা ‘শেষের কবিতা’ উপন্যাসটি পড়েছেন তারা জানেন বেশ কয়েকটি চরিত্রের সন্নিবেশ ঘটেছে এই উপন্যাসে। উপন্যাসটির মূল ভাষ্য ঠিক রেখে নাট্যরূপ দেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ, ভারতের বিভিন্ন মঞ্চে নাটকটি প্রশংসিত হয়েছে।

প্রাঙ্গণেমোর নাট্যদলে কবে যুক্ত হয়েছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর যখন স্থায়ীভাবে ঢাকায় থাকতে শুরু করেছি তারপর ২০১০ সালে যুক্ত হই প্রাঙ্গণেমোরের সঙ্গে। এর আগে খুলনায় স্কুল-কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করেই বেড়ে উঠেছি। আমার পরিবার রাজনীতি ও সংস্কৃতিচর্চায় বেশ সক্রিয়। ফলে ছেলেবেলা থেকেই এই চর্চার মধ্যেই আমি বেড়ে উঠেছি।

প্রাঙ্গণেমোর নাট্যদলে এখন কি কি নাটকে অভিনয় করেন?

প্রাঙ্গণেমোর নাট্যদলের হয়ে ‘শেষের কবিতা,’ ‘আওরঙ্গজেব’ ও ‘বিবাদী সারগাম’নাটকে এখন নিয়মিত অভিনয় করছি। কিছুদিন আগে আমাদের দলের সাতটি নাটক নিয়ে কলকাতায় ‘বাংলাদেশ নাট্যোৎসব’অনুষ্ঠিত হয়েছে। সেখানে অভিনয় করেছি। প্রাঙ্গণেমোর খুবই সক্রিয় একটি নাট্যদল। বছরজুড়েই এই দলের কর্মীরাও সারাবছরই থিয়েটার নিয়ে ব্যস্ত থাকে।

রাজনীতি ও থিয়েটারের সমন্বয় করেন কীভাবে?

আমার রাজনৈতিক সহকর্মীরা খুবই সহযোগিতা করেন। আর থিয়েটারে আমার নাট্যগুরু অনন্ত হিরা ও নূনা আফরোজ আমাকে নানাভাবে থিয়েটার ও ছাত্রলীগ যেন সমানতালে করতে পারি তার জন্য সহযোগিতা করেন। আরেকজনের কথা আমাকে বলতে হবে, তিনি শিশির রহমান। তার উৎসাহ আমাকে থিয়েটারের কাজে প্রেরণা যোগায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। ছেলেবেলা থেকে এই আদর্শে বড় হয়েছি। আমার দল প্রাঙ্গণেমোর মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে কাজ করে। ফলে আদর্শিক জায়গায় ছাত্রলীগ এবং থিয়েটার আমার কাছে একই। যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সঙ্গে রাজপথে মিছিল করেছি। আবার প্রাঙ্গণেমোরের সঙ্গে পথনাটকের মাধ্যমে আন্দোলন করেছি। ফলে থিয়েটার করতে এসে আমার রাজনৈতিক আদর্শ যেমন সহায়তা করেছে। আবার রাজনীতির আদর্শিক ভিতটাকে মজবুত করেছে থিয়েটার।

রাজনীতিতে যুক্ত হবার শুরুর কথা জানতে চাই…

আমার ছাত্র রাজনীতির সম্পৃক্ততা শুরু খুলনাতে। বাবা-মা দুজনই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও খুলনায় থানা ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়েছি। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছি।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘ভাঁজ খোলো’ মানে কী? জানালেন গীতিকার
--------------------------------------------------------

টেন্ডারবাজি, হলের সিট-বাণিজ্য, ছাত্রলীগ নিয়ে নেতিবাচক ধারণা। নেত্রী হিসেবে কি বলবেন?

বাংলাদেশ ছাত্রলীগ ঐহিত্যবাহী সংগঠন। বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে এই সংগঠনটির ইতিহাস। দেশজুড়ে সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে আছে। ফলে সারাদেশে বিচ্ছিন্নভাবে যেখানে অনিয়মের ঘটনা ঘটেছে সেখানে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ছাত্রলীগ মেধাবীদের জায়গা। এখানে সন্ত্রাসীরা যুক্ত হতে পারবেন না। অন্যায়ের বিরুদ্ধে ছাত্রলীগ সোচ্চার আছে, ভবিষ্যতেও থাকবে।

রাজনীতি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি?

আমি মনে-প্রাণে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। ছাত্রলীগ থেকে আমার উপর অর্পিত দাযিত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে সংগঠন আমাকে যেভাবে মূল্যায়ন করবে আমি সেই দায়িত্ব সক্রিয়ভাবে পালন করার চেষ্টা করবো।

আরও পড়ুন:

পিআর/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
নির্বাচনের আমেজ থেকে বাদ যাননি নায়ক শাকিব খান। আজ (রোববার) বিকেলে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। বিকেল পৌনে চারটার দিকে শাকিব ভোট কেন্দ্রে যান। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেলে রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান তিনি। ভোট প্রদান শেষ করে হাসিমুখে বেরিয়ে আসেন তিনি। জানা গেছে, শাকিব এবং তার মা বিকেলে ভোট দিতে গেলেও শাকিবের বাবা ভোট দিয়েছেন দুপুরের আগেই। রিকশা চড়ে ভোট দেয়া প্রসঙ্গে বাংলা সিনেমায় এই সুপারস্টার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিকশা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিকশায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।   তিনি আরও বলেন, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। শাকিব খানের আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন। ডি/জেএইচ
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব