
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। কোনো দল যদি আগের অবস্থানে থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না।’
আজ শনিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নিরপেক্ষ থেকে নির্বাচন করবো, এই দৃঢ়তা আছে। আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। নির্বাচনকালীন কেমন সরকার হবে, সেটা আমাদের বিষয় না। তবে পদে থেকে নির্বাচন করার ক্ষেত্রে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা আচরণ বিধিমালায় পরিবর্তন আনবো।
--------------------------------------------------------
আরও পড়ুন : সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র গ্রহণ রোববার থেকে
--------------------------------------------------------
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কেএম নূরুল হুদা বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করবো। তারপর যদি জাতীয় নির্বাচনে আস্থা অর্জন হয়, তবে ব্যবহার করবো। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কতগুলো ‘যদি’ আছে। বিশেষ করে দলগুলো এবং ভোটাররা যদি ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে একমত হয়, তবেই ব্যবহার করবো। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দীন নিপুণ।
পিআইবি আয়োজিত ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সহযোগিতায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
আরও পড়ুন :
পি




