
রাজধানীর তেজগাঁও থেকে ঝিনাইদহের আঞ্চলিক নেতাসহ দুই জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার দিনগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও জিহাদি বই জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এ ব্যাপারে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:
পি




