ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কোটালীপাড়ায় ৯৯ শিক্ষার্থীর অনার্সে ভর্তির অনিশ্চয়তা

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১১:০৫ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে ৯৯ জন শিক্ষার্থীর সম্মান প্রথম বর্ষে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে ওই শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে তাদের শিক্ষা জীবন থেকে একটি বছর ঝড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী নুসরাত জাহান সানজু বলেন, নিয়ম অনুযায়ী গত ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর আমরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করি। আমাদের ৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজ থেকে ফরম সংগ্রহ করতে বলা হয়। আমরা ফরম সংগ্রহ করে কলেজে জমা দেই। কলেজ কর্তৃপক্ষ অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১১৩ জনের ভর্তি নিশ্চয়ন করে। কিন্তু আমাদের ৯৯ জনের ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হয়। এর দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী আরজু খানম বলেন, ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যার কারণে ৯৯ জনের ভর্তি নিশ্চয়ন করা সম্ভব হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এখানে কার কার কাজে গাফিলতি রয়েছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষা জীবনে এ অপূরণীয় ক্ষতির সমাধান করতে হবে।

অভিভাবক এইচ.এম মেহেদী হাসানাত বলেন, কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় ৯৯ শিক্ষার্থী অনার্সে ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের শিক্ষা জীবন থেকে ১ বছর ঝড়ে পড়ার উপক্রম হয়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ দ্রুত সমাধান করতে না পারলে শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে। এমন চরম অবহেলা ও উদাসীনতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি।

কলেজের কম্পিউটার অপারেটর অলিউর রহমান হাজরা বলেন, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যা ছিল। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে ১১৩ জনের ভর্তি নিশ্চয়ন করি। পরে আবার সার্ভারে সমস্যা দেখা দেয়ায় ৯৯ জনের ভর্তি নিশ্চয়ন করা সম্ভব হয়নি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সর্বানন্দ বালা বলেন, ৯৯ জনের ভর্তি নিশ্চয়নে ব্যর্থ হওয়ায় কম্পিউটর অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি। জবাবে সে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যা থাকায় ৯৯ জনের ভর্তি নিশ্চয়ন করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছে। সার্ভারে সমস্যার কারণে বাংলাদেশের আরও অনেক কলেজ ভর্তি নিশ্চয়ন করতে পারেনি। এ ব্যাপারে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। এছাড়া আমাদের অনুরোধে কোটালীপাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদস্থদের সাথে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজে ভর্তির আশ্বাস দিয়েছে। আগামী ২৭ আক্টোবর থেকে এ প্রক্রিয়া শুরু হবে। আশা করছি শিক্ষার্থীরা অচিরেই কলেজে ভর্তির সুযোগ পাবে।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, ভয় করিনি: প্রধানমন্ত্রী
১২ ডিসেম্বর কোটালীপাড়া থেকে আ.লীগের নির্বাচনী প্রচারণা শুরু
কোটালীপাড়ায় শেখ রাসেল কলেজের প্রতিষ্ঠাতা পদ নিয়ে রশি টানাটানি