ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আসছেন প্রধানমন্ত্রী, পদ্মার দু’পারে সাজসাজ রব

মো. আবুল হোসেন সরদার, শরীয়তপুর

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ পিএম

দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর কাজ পরিদর্শন ও পদ্মা সেতুর কাজের অগ্রগতির ফলক উন্মোচন ও রেল সংযোগের ফাউন্ডেশনের উদ্বোধন করতে আগামীকাল রোববার পদ্মা সেতু এলাকায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পদ্মার দু’পার শরীয়তপুরের জাজিরা, মাদারীপুর ও মুন্সীগঞ্জ এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুই পারেই এখন সাজ সাজ রব। আনন্দের বন্যা বইছে।

শরীয়তপুর জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো কর্মসূচির মাধ্যমে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে প্রথমে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে কাজের অগ্রগতি দেখবেন। এরপর তিনি মাওয়া প্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সুধী সমাবেশে যোগ দিবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এ আসবেন। জাজিরা প্রান্তে টোল প্লাজার নিকট পদ্মা সেতুর অগ্রগতির নামফলক উন্মোচন করবেন। এরপর এন-৮ মহাসড়কের ঢাকা-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা আট লেন সড়কের অগ্রগতি পরিদর্শন ও উদ্বোধন, পদ্মা সেতুর রেলসংযোগ ফাউন্ডেশন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, স্থানীয় নদীশাসন কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইলিয়াছ আলী ফেরীঘাট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা, মাদারীপুর, মুন্সীগঞ্চ ও পদ্মা পারের জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে শত শত তোরণ, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলাকে নানা রঙে সাজিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

এরইমধ্যে জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। কাঁঠালবাড়ী ইলিয়াছ আলী ফেরীঘাট সংলগ্ন এলাকায় জনসভা শেষে বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়না দিবেন।

জাজিরা উপজেলার নাওডোবা এলাকার মোকলেছ মাদবর বলেন, আমরা বাপ দাদার ভিটে-মাটি দিয়েও শান্তি পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর কাজের উদ্বোধন করবেন। এতে করে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হবে। এলাকার অর্থনৈতিক উন্নতি হবে। এ এলাকায় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করেছে। এজন্য আমরা খুশি। আমরা চাই আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনেও সরকার গঠন করে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবে।

আওয়ামী লীগ নেতা মোবারক আলী শিকদার বলেন, দেশরত্ন শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের কথা চিন্তা করে দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন। তিনি পদ্মা সেতুর কাজের উদ্বোধন করে দু’পারে দুটি জনসভায় যোগদান করবেন। এতে আমাদের আনন্দের শেষ নেই।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, প্রধানমন্ত্রীর আগমনে আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। তার আগমনে শরীয়তপুরের জাজিরা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আশা করছি প্রধানমন্ত্রী সুন্দর সুষ্ঠুভাবে তার কর্মসূচি পালন করে যেতে পারবেন।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
শেখ হাসিনাকে অভিনন্দন ভুটানের প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীকে চীনের নৌকা উপহার
সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা ইতালির
জনগণের রায় মাথা পেতে নেবো: প্রধানমন্ত্রী