
ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার যাদবপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি ওই গ্রামের নাজির বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, মনিরুল বাড়ির পাশের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় কে বা কারা তাকে ডেকে পাশের মাঠে নিয়ে কোপাতে থাকে। এতে মনিরুলের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন :
জেবি/ জেএইচ



