ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে ৭ মিনিটের পথ যেতে ৭ ঘণ্টা, ৫ কিলোমিটারজুড়ে যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৬ পিএম
দেশের ব্যস্ততম দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি

কয়েকসপ্তাহ ধরে দেশের ব্যস্ততম দৌলতদিয়া ফেরিঘাটে অব্যাহতভাবে নদী পারের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি। এ পরিস্থিতি শুক্রবার সকাল থেকে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাট থেকে মাত্র ৭-৮ মিনিটের রাস্তা পাড়ি দিতে যানবাহনগুলোকে সিরিয়ালে আটক থাকতে হচ্ছে ৭-৮ ঘণ্টারও বেশি।

এর কারণ নদীতে নাব্যতা সংকট দেখা দেয়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটে বড় ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। এ জন্য গত ৩ দিন ধরে গাড়ির চাপ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৫ কিলোমিটার জুড়ে আটকে থাকা ৫ শতাধিক গাড়ির লাইন দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। যাত্রীবাহী পরিবহনগুলোকে ৬-৭ ঘণ্টা করে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় থেকে জানা গেছে, পানি দ্রুত কমতে থাকায় গত বুধবার থেকে দৌলতদিয়ার ১ থেকে ৩ নম্বর ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। অন্যান্য ঘাটে সতর্কতার সাথে ফেরি ভিড়ছে। এই নৌপথে ১৮টি ফেরির মধ্যে গত মঙ্গলবার সকাল থেকে দুটি ফেরি ইঞ্জিনের সমস্যার কারণে বিকল হয়ে আছে। সেটিকে ঠিক করার জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হবে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অধিকাংশ ঢাকাগামী গাড়ি দৌলতদিয়া ঘাটে আসায় গত তিন দিন ধরে বাড়তি গাড়ির চাপে ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : জাজিরায় পুলিশের থাপ্পড়ে কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ
-------------------------------------------------------

শুক্রবার দুপুরে দৌলতদিয়া ঘাট সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত অন্তত চার কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। প্রথম দিকের ফোর লেন সড়কের বাম পাশে পণ্যবাহী ট্রাক ও ডান পাশে যাত্রীবাহী বাসি এবং পচনশীল পণ্যবাহী ট্রাকের সারি দৌলতদিয়া ক্যানেল ঘাট পর্যন্ত অন্তত দুই কিলোমিটার। এরপর থেকে এক লাইনে ঠায় দাঁড়িয়ে আছে সাধারণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। এর মধ্যে অনেক ট্রাক আছে, যারা দুদিন আগে ঘাটে এসে আজও ফেরির নাগাল পায়নি। তবে নদী পার হতে আসা এসি বাসগুলো ডান পাশ দিয়ে দৌলতদিয়া বাইপাস সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ির সঙ্গে সরাসরি ফেরিঘাটে চলে যাচ্ছে। অভিযোগ রয়েছে, ট্র্যাফিক পুলিশকে অনৈতিক সুবিধা দিয়ে এসি বাসগুলো সরাসরি ফেরিঘাটে চলে যাচ্ছে।

মাগুড়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী তমিজ উদ্দিন জানান, শুক্রবার ভোরে তাদের বাসটি ছেড়ে এসে সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের অন্যান্য যানবাহনের সঙ্গে সিরিয়ালে আটকা পড়ে। বিকেল চারটা পর্যন্তও ফেরিঘাটে পৌঁছাতে পারিনি। মাত্র ৭-৮ মিনিটের পথ ৭-৮ ঘণ্টা বসে থাকতে হচ্ছে। তীব্র গরমে বাসের যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশ এগিয়েছে কিন্তু দৌলতদিয়া ঘাটের দুর্ভোগের চিত্র দেখলে মন হয় দেশ আরও পিছিয়ে গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গত মঙ্গলবার থেকে রো রো (বড়) ফেরি কেরামত আলী ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে আছে। এ ছাড়া নাব্যতা সংকট উত্তরণে নদীতে ড্রেজিং করার কারণে ১নং ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে এবং ২নং ফেরিঘাটে তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে পারছে না। অপর তিনটি ফেরিঘাট সচল রয়েছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল কখনও ব্যাহত আবার কখনও পুরোপুরি বন্ধ থাকায় ওই রুট দিয়ে পারাপার হওয়া যানবাহনগুলে নদী পার হতে এই রুটে আসছে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
অজানা কারণে দৌলতদিয়া ঘাটে বন্ধ সিসি ক্যামেরা, তৎপর অপরাধীরা