
চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া এক লাখ পিস ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শিকলবাহা এলাকা থেকে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।
এসএস



