
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন প্রকাশ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ১টি এলজি, ১টি একনলা বন্দুক ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। বন্দুকযুদ্ধের সময় সুলতান ও জ্যোতি চাকমা নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন :
এসএস



