ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ এর মনগড়া বিলে ক্ষুব্ধ গ্রাহক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ১২:৫৩ পিএম

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মনগড়া বিলসহ নতুন সংযোগ ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়সহ কর্মকর্তা-কর্মচারীরের বিরুদ্ধে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ উঠেছে।

গ্রাহকদের অভিযোগ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে গ্রাহক সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়সহ চলতি মাসে স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ বেশি বিদ্যুৎ বিল আদায় করছেন। আবার বিল নিয়ে অভিযোগ করতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।

এ অবস্থায় সম্প্রতি জেলা সদর উপজেলা, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলা ও রায়পুর পৌর শহরসহ প্রতিটি ইউনিয়নের মানুষ হয়রানির শিকার হচ্ছে।

রায়পুর উপজেলায় আবাসিক এলাকায় ৪৬ হাজার চারশ’ ৭০, বাণিজ্যিক সংযোগ রয়েছে চার হাজার আটশ’ ২৬টি, শিক্ষা প্রতিষ্ঠানে একশ’ ৯১টি, মসজিদ-মন্দিরে আটশ’ ৭৩টি, সেবা কাজে ৬৭টি এবং ইন্ডাস্ট্রিজসহ ফ্যাক্টরিতে তিনটি। এজন্য তাদের অফিসের মাঠপর্যায়ে জনবল রয়েছে ২৬ জন। এরপরও অনেক মিটারের ইউনিট না দেখে কর্মকর্তারা মনগড়া ইউনিট বসিয়ে দেন। এভাবে একই মাসের বিল আদায়ের পর পরবর্তী মাসে নেওয়াসহ মিটার রিডিংয়ের চেয়ে বেশি বিল তৈরি করে বিল আদায়ে সাধারণ মানুষ দিশেহারা।

সম্প্রতি মিটার রিডিংয়ের চেয়ে বেশি বিল তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছাতেই রোষানলে পড়েন রায়পুর জোনাল অফিসের মিটার রিডার আলমগীর হোসেন। তিনি বলেন, বিল রিডিং বইয়ে উঠানো তার কাজ। কিন্তু গ্রাহক কপি তৈরি তার কাজ নয়। গ্রাহক কপিতে যে বেশি দেখানো হয়েছে তা কম্পিউটারের ভুলের জন্য হয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : বড়াইগ্রামে ১২টি ঘর পুড়ে ছাই, ৩৫ লাখ টাকার মতো ক্ষতি
-------------------------------------------------------

পল্লী বিদ্যুৎ সমিতি রায়পুর জোনাল অফিসের ইসি সুলতান আহাম্মেদ জানান, কম্পিউটার অপারেটরকে সতর্ক করে নোটিশ করা হয়েছে।

অন্যদিকে, গত কয়েক মাস ধরে চলছে রায়পুরের দক্ষিণ চরবংশীর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সিকদার কান্দি এলাকায় চলছে পল্লী বিদ্যুৎ সমিতির নতুন সংযোগ দেয়ার কাজ। এলাকায় বিদ্যুতের খুঁটি পৌঁছাতেই পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা পরিদর্শনে যান। সেখানে তারা দ্রুত সংযোগ পেতে স্থানীয় গ্রাম পুলিশ গোলাম হোসেন লাতু ও তার ছেলে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করতে গ্রামবাসীকে পরামর্শ দেন।

এরপর থেকে পল্লী বিদ্যুতের রায়পুর জোনাল শাখা ডিজিএমসহ কর্মকর্তা কর্মচারীর খরচ বাবত একশ’ ৭৩ জন নতুন গ্রাহকের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা তুলতে থাকেন লাতু ও তার ছেলে।

নতুন সংযোগে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকারও করেন গ্রাম পুলিশ সদস্য গোলাম হোসেন লাতু ও তার ছেলে শাহাদাত হোসেন।

তারা জানান, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় থাকায় গ্রামের মানুষকে নতুন সংযোগ পেতে সহযোগিতা করছেন তারা।

পল্লী বিদ্যুতের সংযোগ পেতে আগ্রহী শামছুল সিকদার আরটিভি অনলাইনকে জানান, এ পর্যন্ত তিনি চার হাজার টাকা দিয়েছেন। আরও দুই হাজার টাকা দিতে হবে বলে তাকে জানানো হয়েছে।

শিল্পী আকতার নামে আরেক গ্রাহক জানান, নতুন সংযোগের জন্য তিনি জমা দিয়েছেন তিন হাজার টাকা। একই কথা জানালেন আরও কয়েকজন। তারা প্রত্যেকেই দেড় থেকে তিন হাজার টাকা জমা দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, রায়পুর জোনাল অফিসের ডিজিএম শেখ মানোয়ার মোরশেদ রায়পুরে যোগ দেওয়ার পর থেকে নতুন সংযোগ নিতে দালালের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে খুঁটি, সংযোগ ফি বাবদ বিভিন্ন অঙ্কের টাকা আদায় করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শেখ মানোয়ার মোরশেদ। এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হলে এলাকার বদনাম হবে উল্লেখ করে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর আরটিভি অনলাইনকে জানান, নতুন সংযোগের বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়ে অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি সমিতির নিয়ম অনুযায়ী তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, সরকারের দেয়া বিনামূল্যের বিদ্যুৎ সংযোগের বিনিময়ে কেউ অর্থ নিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অতিরিক্ত বিল আদায়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভুতুড়ে বিদ্যুৎ বিল, ৪ এনার্জি বাল্বে ৮৩৬৫ টাকা
বিদ্যুৎ বিলে গ্রাহক হয়রানি, অভিযোগ করে জিতলেন সোয়া লাখ টাকা!
সরকারি হাসপাতালে সোয়া কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া, রোগীদের ভোগান্তি