
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল চারটার দিকে পৌর এলাকার কেদারগঞ্জস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা রয়েছে। এছাড়া আজ তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করার পর সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি



