
পুরান ঢাকার সূত্রাপুরে একটি দোতলা বাড়ির বারান্দায় বানানো রুম ধসে ঘুমে থাকা চারজন আহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকার ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গেছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দোতলা বাড়ির বারান্দার ওপর টিন দিয়ে একটি রুম তৈরি করা হয়েছিল। ওই রুমে ঘুমিয়েছিলেন চারজন। হঠাৎ রুমটি ভেঙে গেলে ঘুমন্ত চারজনই নিচে পড়ে যান।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



