
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের শিকারপুর ক্যাম্পের সদস্যরা দুই কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
সোমবার দুপুরে শিকারপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম খায়রুল ইসলাম (২৪)। তিনি বেনাপোল পোর্ট থানার বেদে বাহাদুরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিজিবি শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মুকুল হোসেন আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ২৮ দুই এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবর পেয়ে শিকারপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ খায়রুল নামের একজনকে আটক করা হয়েছে।
ক্যাম্প কমান্ডার আরও জানান, খায়রুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জেবি/জেএইচ



