চট্টগ্রামে পানির ট্যাংকিতে মা-মেয়ের মরদেহ
আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম
| ১৫ জুলাই ২০১৮, ১৪:৪০ | আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৬:০৮

নিহতরা হলেন মনোয়ারা বেগম (৯৫) ও তার মেয়ে মেহেরুন্নেসা (৭৫)। তারা দীর্ঘদিন ধরে আটার মিল এলাকায় নিজ ভবন মেহের মঞ্জিলে বসবাস করে আসছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কেন কি কারণে এই হত্যাকাণ্ড এবং কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে দুইজন নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের মোবাইল এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই। পরে তল্লাশি চালিয়ে মরদেহ দুটি বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের মধ্যে দেখতে পাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ তাদের হত্যা করে ট্যাংকে ফেলে দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখছি। নিহতের স্বজনরা দাবি করেছেন সম্পত্তির লোভে তাদের হত্যা করা হয়েছে। আরও পড়ুন : এমসি/জেবি/এসএস
আরও খবর

ওসির অপসারণ দাবিতে আওয়ামী লীগের ডিআইজি অফিস ঘেরাও

দাফন শেষে ফেরার পথে লাশ হলেন এক কৃষক

নাটোরে জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক

সবকিছু ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয় দুই যাত্রীকে

ভুল চিকিৎসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ

কক্সবাজারে ‘গোলাগুলিতে’ ২ জন নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার















































