
তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এর আগে গতকাল বুধবার বিকেলে সীমান্তের শূন্য রেখায় বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যসোসিয়েসন ও ভারত হিলির রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতীয় ট্রাক ড্রাইভারদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে ভারতীয় ট্রাক ড্রাইভাররা জানান, হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাকে থাকা চাল খালাস করলে তারা আর জিরো পয়েন্ট অবরোধ করবে না।
ড্রাইভারদের এমন দাবিতে গত রাতে হিলি পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট কর্মকর্তারা হিলি কাস্টমসের সঙ্গে আলোচনা করে। পরে বন্দরে ২৮ দিন যাবত আটকে থাকা চাল বন্দরের ওয়ার হাউজে খালাস করে রাখার সিদ্ধান্ত হয়।
জেবি



