
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি ফোম তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ওই কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের ব্যাড (ফোম) এবং সিনথেটিক কাপড় তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন :
বরিশালে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
জেবি/পি



