
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জেএমবি’র সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থাকা ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ হেডকোয়াটারের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছোটচক গ্রামের রুবেল হোসেন (২৭) ও একই এলাকার পারচোকা গ্রামের আব্দুল বারি (৩২)।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী আরটিভি অনলাইনকে জানান, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হেডকোয়াটার এর ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় বগুড়ার আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
এসএস



