ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ভৈরবে বাড়ছে তথ্যপ্রযুক্তি অপরাধ

‘আমি এসআই মিজান বলছি, ১০ হাজার টাকা দেন’

মো. আল আমিন টিটু, ভৈরব

প্রকাশ : ০৩ মে ২০১৮, ০৪:৩৩ পিএম

‘হ্যালো, আমি ভৈরব থানার এসআই মিজান বলছি- ভাই আপনার ভাবী হাসপাতালে। অপারেশন করাতে হবে। যদি কিছু মনে না করেন আমাকে ১০ হাজার টাকা দেন। কাউকে বলবেন না। বুঝেনেই তো বিপদে আছি। মানুষের কাছে বলে আর লজ্জা দিবেন না। আমি টাকাটা ২-৩ দিনের মধ্যেই ফেরত দিয়ে দিব।’ এমনিভাবে পুলিশের নাম ভাঙিয়ে ভৈরব শহরে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।

সম্প্রতি মোবাইল ফোনে টাকা দাবির এই ঘটনা নিয়ে থানায় হাজির হন এক ব্যক্তি। পরে তিনি ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমানের মাধ্যমে জানতে পারেন থানায় এসআই মিজান নামের কোনো পুলিশ কর্মকর্তা নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন :স্কুলছাত্রী তাসফিয়ার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, মামলা
--------------------------------------------------------

এদিকে গেল সপ্তাহে শহর ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলামের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে হ্যাকাররা তার একাধিক ফেসবুক বন্ধুর কাছে ম্যাসেস পাঠিয়ে কারো কাছে ৫ হাজার, কারো কাছে ২ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় তিনি বেশ বিব্রত হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার আইডি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে সাইফুল ইসলাম তার আইডি বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে শহরের নিউ টাউনের বাসিন্দা ফারজানা নামে এক তরুণীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। পরে হ্যাকাররা ফারজানার আইডিতে ছবি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছে। তাছাড়া যোগাযোগের জন্য ফারজানার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি ব্যবহার করছে তারা। ফলে প্রতিদিন তার কাছে একাধিক ফোন কল আসে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি তিনি পুলিশকে অবগত করেছেন।

তিনি আরটিভি অনলাইনকে জানান, দুই বছর আগে তার বিয়ে হয়েছে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার জন্য তার সংসারে অশান্তি নেমে এসেছে। পারিবারিক কলহ চলছে। ফলে তার সংসার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু পুলিশ সদস্য সাইফুল কিংবা তরুণী ফারজানা নয়। সম্প্রতি আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাসহ বেশ কিছু মানুষের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এসব ঘটনায় এপ্রিলের প্রথম সপ্তাহে ভুক্তভোগীরা ভৈরব থানায় অভিযোগ করেছেন।

ভৈরবে হঠাৎ করে তথ্য ও প্রযুক্তির অপরাধ বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী। একইসঙ্গে বিষয়টি ভাবিয়ে তুলছে রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের লোকজনদের।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেসুর রহমান আরটিভি অনলাইনকে জানান, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

তিনি জনসাধারণকে সতর্ক করে বলেন, ফেসবুক হ্যাক হলে কেউ যেন আতঙ্কিত হয়ে বিকাশে বা অন্য মাধ্যমে টাকা না পাঠান। তিনি আরও জানান, ফেসবুক আইডি হ্যাক ছাড়াও অপরাধীরা সবসময় ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তাই টাকা চাওয়া ব্যক্তির ফোন নম্বরসহ বিষয়টি থানা পুলিশকে অবগত করতে হবে। এতে করে টাকা হাতিয়ে নিতে পারবে না অপরাধী চক্রের সদস্যরা। এজন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন :

জেবি/এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে নাশকতায় গ্রেপ্তার তিন
কানাডায় মুসলিম বিদ্বেষ বেড়েছে
নয়াপল্টনের ঘটনা ফৌজদারি অপরাধ: ইসি সচিব
মানবতাবিরোধী অপরাধ: লিয়াকত-আমিনুলের মৃত্যুদণ্ড