ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

গাজীপুর সিটিতে গ্যাস ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

মো. পলাশ প্রধান, টঙ্গী

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০১:১৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গ্যাস ও পানির সংকটে নাকাল নগরবাসী। অন্যদিকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও পানির সংকটে উৎপাদন ক্ষমতা কমে গেছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শুধু সিটি করপোরেশন এলাকার টঙ্গী, বোর্ডবাজার, সাতাঈশ, গুটিয়া, বড়বাড়ি, কলেজগেট, হোসেন মার্কেট, চেরাগআলী, টিএন্ডটি, মরকুন, বিসিক, পূবাইল, মালেকের বাড়ি, হারিকেন, চৌরাস্তা ও কোনাবাড়িসহ আশপাশের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।

দিনের বেশির ভাগ সময় গ্যাস না পেয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রখাতসহ অধিকাংশ শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিশেষ করে বাসা-বাড়িতে গ্যাস সংকটের কারণে ছোট ছোট বাচ্চাদের খাবার তৈরি করতে সমস্যা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঘুমের মধ্যে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
--------------------------------------------------------

অনেক মহল্লার ছোট ছোট টিনসেট বাড়ির মালিকরা কোনো রকমে নিজেরা কষ্ট করে থেকেও ঘর ভাড়া দিয়ে চলেন। কিন্তু গ্যাস সংকটের কারণে ভাড়াটিয়ারা থাকতে চান না। অনেকের বাড়িতে খালি রুম পড়ে আছে। ভাড়া দিতে পারছেন না। এরপরও গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে। গাজীপুর দেশের সবচে বড় সিটি করপোরেশন হলেও এখানে নেই কোনো নাগরিক সুযোগ-সুবিধা।

নগরবাসীর অভিযোগ, গেলো সিটি করপোরেশন নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু জয়লাভ করার পর তারা আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। গেলো পাঁচ বছর এই সিটি করপোরেশনে কোনো ধরনের উন্নয়ন হয়নি বলেই চলে। গেলো তিন মাস ধরে মধুমিতা এলাকার আরিচপুরে পানির সংকট দেখা দিয়েছে।

আরিচপুর এলাকার মো. মোবারক হোসেন আরটিভি অনলাইনকে বলেন, বিশুদ্ধ পানিতো দূরের কথা, সাধারণ পানিই জুটছে না। গত কয়েকদিন যাবত পানির অভাবে দৈনন্দিন কাজ করতে পারছি না। প্রতিদিন গোসল না করে অফিসে যেতে হচ্ছে।

গত মঙ্গলবার ৫৪ নম্বর ওয়ার্ডের বাড়ির মালিক মো. আবুল কাসেম, সরদার শাহ আলম, আইনদ্দিন মুন্সীসহ আরও অনেকে আক্ষেপ করে বলেন, আমরা ছোট বাড়ির মালিক। কয়েকটা রুম ভাড়া দিয়ে সংসার চালাই। গ্যাস ও পানির সংকটের কারণে রুম খালি পড়ে আছে। কেউ ভাড়া নিতে চায় না। যারা আছেন তারাও চলে যাচ্ছেন।

তারা আরও বলেন, গ্যাস সংকটের কারণে সবচে সমস্যায় পড়েছে স্কুলপড়ুয়া ছোট ছোট বাচ্চারা। ঠিক সময়ে রান্না করতে না পারার কারণে তাদেরকে না খেয়েই স্কুলে যেতে হচ্ছে। স্কুল থেকে এসে খাবার পাবে এমন নিশ্চয়তাও নেই।

তাদের অভিযোগ বড় বড় বাড়িগুলোতে গ্যাস থাকলেও আমরা গ্যাস পাই না। ডা: বজলুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ভোটের সময় এলে প্রার্থীরা হাতে-পায়ে ধরে ভোট নিলেও এলাকায় কোনো কাজ করেন না।

টঙ্গী বিসিকের ব্লু ফ্যাশনের মালিক মো. মহিউদ্দিন মোল্লা আরটিভি অনলাইনকে বলেন, গত দুই বছর ধরে পোশাক কারখানার মালিকরা গ্যাসের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছেন। এরইমধ্যে এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

গ্যাস সংকটের বিষয়ে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব আরটিভি অনলাইনকে বলেন, গত কয়েক মাস যাবত গ্যাস নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে গ্যাস সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অবৈধ সকল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমএ রাহাতুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সিটি করপোরেশন বিশুদ্ধ পানি ও গ্যাস নিয়ে কাজ করছে। যেসকল এলাকায় এখনও বিশুদ্ধ পানি ও গ্যাসের অভাব রয়েছে সেসব এলাকায় দ্রুত সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন :

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮
গ্যাস্ট্রিক দূর করতে যা খাবেন
মিরপুরের বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যেন এক আতঙ্ক (ভিডিও)