
রাজশাহীর বাগমারা উপজেলার সুজনপালশা গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুস সোবহান (৩৫) নামে এ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়নে সুজনপালশা গ্রামে গত সোমবার দুপুরে একটি শিশু বাড়ির পাশের্ পুকুরে গোসল করছিল। এসময় প্রতিবেশী লম্পট আব্দুস সোবহান শিশুকে ফুঁসলিয়ে পুকুরের ধারে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে ধর্ষক আব্দুস সোবহানকে আটক করে।
--------------------------------------------------------
আরও পড়ুন : বরগুনায় অগ্নিকাণ্ডে পুড়লো ১০ দোকানঘর
--------------------------------------------------------
বিষয়টি বাগমারা থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটক আব্দুস সোবহানকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় শিশুটির দাদা আব্দুর রহিম বাদী হয়ে ধর্ষক আব্দুস সোবহানকে আসামি করে থানায় একটি মামলা দয়ের করেন। এরপর পুলিশ আব্দুস সোবহানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে দুপুরে জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ধর্ষক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
পি



