
ময়মনসিংহ জেলার তারাকান্দায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএস



