
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণসহ স্বপন চন্দ্র দে নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
রোববার সকালে তাকে আটক করা হয়।
কাস্টমসের উপকমিশনার উত্তম বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল সোয়া ৯টায় বিমানবন্দরে অবতরণ করে। এসময় স্বপনের সঙ্গে থাকা একটি হেয়ার ডায়ার, একটি ফ্লোর ক্লিনার মেশিন এবং দুটি ড্রিল মেশিনে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো পাওয়া যায়।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান উত্তম বিশ্বাস।
আরও পড়ুন:
কে/পি



