ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জাপানি নাগরিক ও মাজারের খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০১৮, ১১:৩৬ এএম

রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হত্যা এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনার খোঁজ মিলছে না।

শুক্রবার গভীর রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে স্বজনরা থানায় জিডি করেছেন।

নিখোঁজ আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে মামলা দুটি পরিচালনা করছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ এ নেতার সন্ধান দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর তাজহাটের সাবেক হাইকোর্ট মোড়, বাবুপাড়া রেলগেট এলাকায় অবরোধ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।

নেতাকর্মীরা জানান, গতকাল শুক্রবার সকাল থেকে রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আম-লিচুর ব্যাপক ক্ষতি
--------------------------------------------------------

অ্যাডভোকেট বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কাজের কথা বলে তার স্বামী বাইরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে বাসা থেকে বের হন। এরপর তিনি পায়জামা-পাঞ্জাবি পড়া এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে চলে যান। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুরে তোলপাড় শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত তার স্বজনরা ও সহকর্মীরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা অ্যাডভোকেট জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক ওসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুই মামলায় সাত জঙ্গির ফাঁসি হয়েছে।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া আরটিভি অনলাইনকে জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে।
তিনি আরও জানান, জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্র্যাকিং করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

এসএস / এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮
ভারতে অবৈধ ঘোষিত কয়লা খনিতে ঢুকে নিখোঁজ ১৩
জাপানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানের দুর্ঘটনায় নিখোঁজদেরকে মৃত ঘোষণা
জাপানে যুক্তরাষ্ট্রের দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, পাঁচজন নিখোঁজ