
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার বহর ও মিত্রিমহল গ্রামবাসীর সংঘর্ষে আলী আহমদ (২৫) এবং রুমেল আহমদ (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা, মেয়ের আত্মহত্যার চেষ্টা
--------------------------------------------------------
স্থানীয় সূত্র জানায়, সালুটিকর বাজার জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে শুক্রবার বিকেলে বহর গ্রামের জামাল আহমদ এবং পার্শ্ববর্তী মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহান গ্রুপের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল থেকে দুই গ্রামের মধ্যবর্তী স্থানে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে।
সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে মিত্রিমহল গ্রামের আলী আহমদ ও রুমেল আহমদসহ ১০/১২ জন লোক আহত হন। পরে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলার এএসপি মো. আনিস দুজনের মৃত্যুর বিষয়টি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা গুলিতে মারা গেছেন বলে তারা শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন:
এসএস



