
টঙ্গীর তিস্তার গেট জামে মসজিদের দানবাক্স ভেঙে প্রায় দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রোববার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, রোববার গভীর রাতের কোনো একসময় মসজিদের ভেতরের দানবাক্স ভেঙে দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে ফজরের নামাজের পর বাক্স ভাঙা দেখে মসজিদের ইমাম সাহেব আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে মসজিদ কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরও পড়ুন:
জেবি



