
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক হুমায়ুন কবির রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য।
আজ শনিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হুমায়ুন তার ব্যক্তিগত ফেসবুকের ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে পোস্ট দেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
আরও পড়ুন:
পি



