
কুড়িগ্রামে রোগা গরুর মাংস বিক্রি করার অভিযোগে ১০ কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে পুলিশ ও প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ।
এসময় রোগাক্রান্ত গরু জবাই করে তার মাংস বিক্রির অভিযোগে সাইদুল, ওসমান আলী, বাবু, মজনু মিয়া, রাজু, মমিনুল, আবুল কাশেমসহ ১০ জনকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় দেড় মণ মাংস।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দোষ স্বীকার করায় কসাই সাইদুল ও ওসমান আলীকে ১০ হাজার টাকা করে, বাবু ও মজনু মিয়াকে ২০ হাজার টাকা এবং বাকিদের ৫০০ টাকা করে জরিমানা করেন আদালত।
এছাড়া জব্দকৃত মাংস পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, জব্দ করা মাংস পুঁতে ফেলা হয়েছে। অভিযুক্তরাসহ ভবিষ্যতে কেউ এই ধরনের কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
কে



